Tuesday, July 20, 2010

Happy Birthday Sir Edmund Hillary, who knocked the bastard off!



People do not decide to become extraordinary. They decide to accomplish extraordinary things.

Wednesday, March 31, 2010

Tuesday, March 23, 2010

ফুটবলের নতুন মেসিয়াহ : লিওনাল মেসি

লিওনাল মেসি অ্যাট হিস বেস্ট !

Sunday, December 27, 2009

বাংলাদেশে ডেলাইট সেভিং টাইমের প্রচলন করাটাই ছিল ভুল...

যারা আনন্দ-উচ্ছ্বাসে 'থার্টি ফার্স্ট' পালনের আয়োজন করছেন তাদের জন্য 'ডাবল আনন্দ' এর ব্যবস্থা করেছে সরকার।

রাত ১১টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ড থেকে কাউন্টডাউন শুরু নতুন বছরের। রাত ১২টা বাজলেই পার্টি, মিউজিক। আবার সময় এক ঘণ্টা পিছিয়ে রাত ১১টা। আবার কাউন্টডাউন শুরু...

মজাই মজা।

Thursday, June 25, 2009

স্বপ্ন দেখে মন

ঘুমাইলে ক্রিয়েটিভিটি বাড়ে। আমার কথা না, বড় বড় বিজ্ঞানীদের কথা। বিজ্ঞানীরা বলছেন, ভাত খাওয়ার পর হালকা ঝিমাইলে নতুন নতুন চিন্তা মাথায় আসে, যেই সমস্যার সমাধান হই হই করে হচ্ছে না, সেইটা সমাধান হইয়া যায়। তাই নাকি ! প্রমাণ কই ?

শচীন টেন্ডুলকারের কাছে ব্যাপক ঠ্যাঙ্গানী খাওয়ার পর শ্যান ওয়ার্ণ হতাশ হইয়া বলছিলো, "ওতো, ঘুমাইয়া ঘুমাইয়া আমার বল খেলতে পারবে। "। এই কথাতো আর হাইসা উড়াইয়া দেওয়া যায় না!

ক্যালোফোর্নিয়া সান ডিয়াগো বিশ্ববিদ্যালয়ের রিসার্চাররা একটা স্টাডির পর এই সিদ্ধান্ত দিছে যে, ছোটখাটো একটা ঘুম দিলে, আটকে থাকা কোন সমস্যা সমাধান হয়ে যাওয়ার ভাল সম্ভাবিলিটি আছে।

আমরা জেগে থাকলে একসাথে কয়েকটা সমস্যা নিয়ে মাথা খাটাইতে থাকি, আর গভীর ঘুমে থাকলে কোন সমস্যা নিয়াই মাথা খাটাই না। কিন্তু ঝিমানোর সময় ব্রেইনের আর যে সমস্যাটা নিয়ে হাবুডুবু খাচ্ছি তার মধ্যে একটা নতুন নার্ভ কানেকশন তৈরী হয়। যেটা সমস্যা সমাধানে বিরাট কাজে লাগে।

ফালতু বকবক না, প্রমাণ আছে কিন্তু!

গান

১৯৬৫ সালের এক দুপুরে পল ম্যাকার্টনি লাঞ্চের পর একটু রেস্ট নিচ্ছিলেন। চোখ দুইটা লাইগা আসছে। ঘুম ভাঙ্গল মাথায় একটা সুর নিয়া। বাকীটা ওনার মুখেই শুনি।

"বিছানা থেকেই সোজা পিয়ানোতে বসলাম। জি, এফ শার্প মাইনর, অটোমেটিক বিতে চইলা গেলাম, সেখান থেকে ই মাইনর, আর সবশেষে ইতে ফিরা আসলাম।"

"সুরটা আমার ব্যাপক পছন্দ হইল। কিন্তু যেহেতু স্বপ্নে পাওয়া সুর, নিজেরই বিশ্বাস হচ্ছিলো না যে এইটা মৌলিক কোন সৃষ্টি। এরকম কোন সুর আমি আগে করি নাই। কিন্তু বুঝতেছিলাম যে, জিনিসটা ভাল হইছে।"

হুমম জিনিসটা আসলেই ভাল হইছিলো। "ইয়েস্টারডে"। বিটলসের অন্যতম সেরা হিট গান। স্বপ্নে পাওয়া সুর!

নাহ। যাই ঘুমাই গিয়া। কামে লাগবো।

Thursday, June 18, 2009

বাংলাদেশের অধিনায়ক...

অধিনায়কত্ব হারাচ্ছেন আশরাফুল। কিন্তু দায়িত্ব পাচ্ছে কে ? মাশরাফি।
এইজনতো স্লগ ওভারে বল করার টেনশনই নিতে পারে না, ক্যাপ্টন্সির প্রেশার ক্যামনে নিবে!
আল্লাহই জানে সামনে কী দিন অপেক্ষা করছে।

শাহরিয়ার নাফিসকে এতোদিনে ক্যাপ্টেন হিসাবে তৈরী করার দরকার ছিলো।
তাতো আমরা করিই নাই, উল্টো ওর ক্যারিয়ার শেষ কইরা দিছি ২২ বছর বয়সেই।

সত্যি সেলুকাস!